হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচল পরিবহনের ৮ বাস আটক
বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও। ....
